চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত 

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত 

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেড ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
 
নিহতরা হলেন- এনএইচপি ফ্যাাশনে কর্মরত শ্রমিক খলিল ও স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেডের তামান্না। 
 
 
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, সকালে মোটরসাইকেলে করে দুজনই কারখানায় কাজে যাচ্ছিলেন।  ৯টার দিতকে ইপিজেড ৫ নম্বর সড়কে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় খলিল ও তামান্না গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, সকালে ইপিজেড এলাকায় আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট