রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চট্টগ্রামের খুলশী থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- শারীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) ও মো. জুয়েল (২২)। রবিবার (২৬ জুলাই) বিকালে ডিএমপি মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল […]