চট্টগ্রাম বন্দরে টুথপিক, পাওয়ার স্প্রেয়ার মেশিন, হিট ট্রান্সফার পেপার ও স্টেইনলেস স্টিল আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, নিষিদ্ধ ক্রিম, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু ও বেয়ারিং আনার অভিযোগ উঠেছে। আটটি আমদানি চালানে ঘোষণার সঙ্গে পণ্যের অসংগতি শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টমস হাউস। এসব চালানে কয়েক কোটি টাকার সম্ভাব্য রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শনিবার (১৭ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব […]