চট্টগ্রাম শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে অধিক মূল্যে সিলিন্ডার বিক্রি, দুইটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা 

চট্টগ্রামে অধিক মূল্যে সিলিন্ডার বিক্রি, দুইটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৬ | ৪:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এছাড়া অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে খাদক দ্রব্য সংরক্ষণ ও বিক্রি করাসহ নানা অপরাধে আরও তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 
 
শনিবার ৯১৭ অক্টোবর) নয়াহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 
 
 
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ। তিনি জানান, অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে এআর ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও মেসার্স মনোয়ারা কর্পোরেশন/ অনন্যা ট্রেড সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে খাদক দ্রব্য সংরক্ষণ ও বিক্রি করায় বনফুলকে ১০ হাজার টাকা, নিষিদ্ধ কেমিক্যাল গোলাপ জল খাবারের ব্যবহারের জন্য বিক্রয় করা ক্ষতিকর রং বিক্রয় করা অনুমোদিত ঘি বিক্রি করায় সুলতান পাইকারি বাজারকে ২৫ হাজার টাকা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং মিশ্রণ স্বাস্থ্যকর পরিবেশের খাদ্য দ্রব্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করায় শাহী চট্টলা ওরস বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট