বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘চাঁদের পাহাড়’ পড়েননি, এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। যার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে আফ্রিকার অরণ্য, মরুভূমি আর বন্য প্রকৃতির বর্ণনা। সেখানে প্রকাণ্ড ‘বাওবাব’ গাছ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিল কাহিনীর নায়ক শঙ্কর। পৃথিবীর বুকে হাজার বছর বেঁচে থাকতে সক্ষম আফ্রিকার সেই কিংবদন্তিতুল্য বনস্পতির দেখা এবার মিলছে চট্টগ্রামের লালদিঘি মাঠে বসা বৃক্ষমেলায়-তবে তার বিশাল কাণ্ড নিয়ে নয়, ছোট্ট এক টবে বনসাই হয়ে। আফ্রিকার নানা লোককথায় বাওবাব ঘিরে আছে নানা বিশ্বাস। কোথাও বলা হয়, এই গাছে বাস করেন […]