প্রেসক্রিপশন লেখা আর স্ট্রেথোস্কোপ হাতে হাসপাতালের করিডরে ছুটোছুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসকদের প্রতিদিনের পরিচিত রূপ। সাদা এপ্রোন পরা যে চিকিৎসকরা দিনরাত এক করে মানুষের রোগ সারাতে ব্যস্ত, তারাই এবার ক্যাম্পাসের পাহাড়ি ঢালে নীরবে ছড়াচ্ছেন সবুজের স্নিগ্ধতা । ক্যাম্পাসের পরিবেশকে সুস্থ, সবুজ ও প্রাণবন্ত করে তুলতে গড়ে তুলেছেন এক অনন্য ‘সবুজ অক্সিজেন ব্যাংক’। একদল চিকিৎসকের ভিন্নধর্মী উদ্যোগে গত দেড় বছরে চমেক ক্যাম্পাসে রোপণ করা হয়েছে ৩ হাজার ৬৭৯টি গাছ। কোনো সরকারি বরাদ্দ কিংবা বড় ধরনের অনুদানের ওপর নির্ভর না […]