চট্টগ্রামে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ কমিশনার মাহমুদা বেগম বলেন, যেসব প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে চকবাজার থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের […]