এক মাসের কিছু বেশি সময় পর পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানির এই সময় দেশে চাহিদা বেড়ে যায় মসলাজাত পণ্যের। চাহিদা বৃদ্ধির সুযোগটি লুফে নিয়ে মসলার দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নামেন অসাধু ব্যবসায়ীরা। তবে এবার দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মসলাজাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাছাড়া অনেকটা আগেভাগেই কোরবানির ঈদে মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মসলাজাত পণ্যের মধ্যে গেলো বছরের চেয়ে এবার তুলনামূলক বেশি দাম […]