চট্টগ্রামের হালিশহরে ১৭ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে বলাৎকার এবং সেই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে করা মামলায় মো. মোয়াজ্জেম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাতে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার হালিশহর থানা পুলিশ।
গ্রেপ্তার মোয়াজ্জেম কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের মো. রহমত উল্লাহর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের হালিশহরের কে ব্লকের ওয়াপদা মোড় এলাকায় বসবাস করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, হালিশহর থানাধীন কে-ব্লক এলাকা থেকে বিশেষ অভিযানে অপহরণপূর্বক ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার মো. মোয়াজ্জেমকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর অভিযুক্ত। মামলার প্রধান অভিযুক্ত নুরু পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পূর্বকোণ/আরআর


















