চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মইজ্জ্যারটেকে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর, ২০২৬ | ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ‘হোটেল রাফা’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আরাফাত (২৫), মো. সাকিব (৩০), মাহবুব (৩৫),  ইয়াসমিন (৩০),  শিউলী (২৬) এবং ইয়াসমিন (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় মোট সাতজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও তদন্ত করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট