চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কর্ণফুলী নদীতে বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা শাহরিয়ার ফাহাদ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মরেদহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শাহরিয়ার ফাহাদ সাতকানিয়ার বরলিয়া ইউনিয়নের বরলিয়া পাড়া এলাকার প্রবাসী ছৈয়দ মুসা বাদশার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তিনি টেরিবাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]