দুঃস্থ রোজাদারদের পাশে দাঁড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারো দেশব্যাপী ‘১ টাকায় রোজার বাজার’ পরিচালনা করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রতিদিন হাজারো ছিন্নমূল রোজাদারদের ইফতার-সাহরি খাওয়ানোর পরিকল্পনার পাশাপাশি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ‘১ টাকায় বাজার’ এর আয়োজন করছে বিদ্যানন্দ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরীর বিপ্লব উদ্যানে এই বাজারের উদ্ধোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া সামর্থ্যবান প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক কর্তব্য। বিদ্যানন্দের আজকের এই ‘এক […]