চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আবারো রোহিঙ্গা ক্যাম্পে গ্রেপ্তার আরসার সক্রিয় সদস্য

আবারো রোহিঙ্গা ক্যাম্পে গ্রেপ্তার আরসার সক্রিয় সদস্য

উখিয়া সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আরো এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। উখিয়া থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
 
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৩১ ব্লক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া আমান উল্লাহ (৪২) ওই ক্যাম্পের ৩১ এফ-ব্লকের মোহাম্মদ ইসমাইল মিয়ার ছেলে।
 
৮ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে উখিয়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন কর্তৃপক্ষ।
 
রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএনের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ১৩ ও ১৪ নভেম্বর পরিচালিত বিশেষ অভিযানে আরসার ‘সেকেন্ড-ইন-কমান্ড’নূর হোসেন এবং অপর সদস্য মোকেও জুনায়েদকে গ্রেপ্তার করেছিল ৮ এপিবিএন। ধারাবাহিক এসব অভিযানে উখিয়া ক্যাম্পের অপরাধ চক্রে বড় ধরনের ধাক্কা লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট