চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে নজরুলজয়ন্তী উদযাপন

বিজ্ঞপ্তি

১৭ নভেম্বর, ২০২৬ | ৫:০৭ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ইংরেজি বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নজরুলের সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

বক্তব্য প্রদানকালে তিনি শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং প্রসারে সিআইইউ’র ভূমিকার কথা উল্লেখ করেন।

স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (স্ল্যাশ) ডিন অধ্যাপক ড. মো. খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। তিনি তাঁর বক্তব্যে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ, সাম্য ও সম্প্রীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
এতে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাকিলা মুস্তাক।

আলোচনা পর্বটির সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক রাশেদা ফেরদৌস।

আলোচনা সভা শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জিনান, আদ্রিতা, কায়লা, মোসাদ্দেক ও শ্রেয়া নজরুলসংগীত পরিবেশন করেন। ফাইহা ও মৌমিতা কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন এবং মৌ নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্বটির তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লীমা সেনগুপ্ত এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জনা।

নজরুলের অসাম্প্রদায়িক, সাম্যবাদী ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টির প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন