চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

নোয়াখালীর ডাকাতি ও চুরি মামলার আসামি চট্টগ্রামের গ্রেপ্তার 

নোয়াখালীর ডাকাতি ও চুরি মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৬ | ১:১১ অপরাহ্ণ

নোয়াখালীর সুধারাম থানার দুটি ডাকাতি ও চুরির মামলায় তদন্তে উঠে আসা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ফারুক হোসেন ওরফে শুভকে (৩৮) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। 
 
 
 
গ্রেপ্তার ফারুক হোসেন নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম চর উরিয়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে।
 
 
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর পাহাড়তলী থানার ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
 
 
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দীন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালায় এসআরবি-৭ ও ১১। অভিযানে নোয়াখালীর সুধারাম মডেল থানার দুটি মামলার তদন্তে পলাতক আসামি হিসেবে শনাক্ত ফারুককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নগরী পাহাড়তলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
 
তিনি আরও জানান ফারুকের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি গত ৩০ জুলাই দায়ের করা ডাকাতির মামলা। অন্য মামলাটি ২২ সেপ্টেম্বর দায়ের করা হয়। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট