চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল যুবকের 

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল যুবকের 

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২৬ | ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসিন্দা। তিনি সুলতান শিকদার ও মমতাজ বেগমের ছেলে।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নুরুল আলম আশেক জানান, টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট