চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

গাছে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার কর্ণফুলীতে

গাছে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার কর্ণফুলীতে

কর্ণফুলী সংবাদদাত 

১১ নভেম্বর, ২০২৬ | ১০:১০ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে গাছের সাথে হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি গাছ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম নুরুল আবছার (২৫)। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুর রহিমের পুত্র। পরিবারের পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। পেশায় তিনি একজন সিএনজি চালক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে একটি বাগানের ভেতরে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সাথে সাথে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদকে জানানো হলে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান এবং বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ গাছ থেকে লাশটি নিচে নামিয়ে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান জানান, সংবাদ পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের হাত দুটি বাঁধা ছিল এবং গলায় ফাঁস দেওয়া ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট