চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

ঈদগাহ সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৬ | ৮:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।
 
অভিযানকালে ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশনে অবৈধভাবে বাস পার্কিংয়ের দায়ে ঈদগাঁও লাইন নামের একটি বাসের চালক মো. সেলিমকে  ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এ ছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় রিদুয়ান পারভেজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অন্যদিকে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং ছোটন মিয়া ও প্রিতম পালকে ১০ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
সংশ্লিষ্ট আইন অনুযায়ী আরোপিত মোট ৪০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে আনসার সদস্য ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের একটি দল সহযোগিতা করে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট