চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের ৩ জন গ্রেপ্তার

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের ৩ জন গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ণ

বোয়ালখালীতে অভিযান চালিয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতিসহ নিষিদ্ধ সংগঠনের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বুধবার (১১ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
 
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. মঈন উদ্দিন (৪৩) পৌরসভার ৮ নম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডীর বাসিন্দা। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন। 
 
এছাড়া পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য মারুফ ইসলাম (২০) ও শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের যুবলীগের সদস্য মো. এয়াকুবকে (৪১) সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট