চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২ আগস্ট, ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ মাহিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ‎রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বনগ্রামের কলাবাজ্জেঘোনা এলাকার সায়রা নিবাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই ভবনের কেয়ারটেকার মাঈন উদ্দিনের ছেলে।


‎স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সদস্যরা কাজে ব্যস্ততার অগোচরে মাহিম বাড়ির সংলগ্ন  পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।


‎ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, পুকুরে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

পূর্বকোণ/আরআর‎/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট