চট্টগ্রাম শনিবার, ২৭ জুন, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১

মিয়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১

টেকনাফ সংবাদদাতা

২৭ জুন, ২০২৬ | ৯:৪৬ অপরাহ্ণ

সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে সিমেন্টের প্রায় দেড় হাজার বস্তাসহ ২১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসব সিমেন্ট মিয়ানমারে পাচার করছিলেন তারা।

 

শনিবার (২৭ জুন) বিকাল ৫টার দিকে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) ভোরে সেন্টমার্টিনদ্বীপ থেকে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামের ২টি ইঞ্জিনচালিত ফিশিং বোট জব্দ করা হয়। অভিযানকালে আটককৃত বোট দুটিতে তল্লাশি করা হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে।

 

আটক ব্যক্তি, জব্দকৃত বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট