চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফার্মের মুরগি বিতর্কে নতুন করে জন্ম ‘ব্রয়লার চিকেন পার্টি’র

ফার্মের মুরগি বিতর্কে নতুন করে জন্ম ‘ব্রয়লার চিকেন পার্টি’র

অনলাইন ডেস্ক

১৪ জুলাই, ২০২৬ | ১১:৪৪ অপরাহ্ণ

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে যে কোনো আন্দোলন সহজেই বেগবান হয়ে ওঠে। সম্প্রতি ‘ফার্মের মুরগি’ বিতর্ক যেন নতুন উদাহরণ সৃষ্টি করছে। মূলত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলে বাংলাদেশের জেনজিরা।

 

‘We are not insulted, We are awakened’ স্লোগানে খোলা ফেসবুক পেজটিতে রাত ৮টা পর্যন্ত ১২ হাজার ৮৭ জন ফলোয়ার যুক্ত হয়েছে।

 

টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

 

‘ব্রয়লার চিকেন পার্টি’ ফেসবুক পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট