চট্টগ্রাম শনিবার, ২৭ জুন, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১

পটিয়া সংবাদদাতা

২৭ জুন, ২০২৬ | ৬:২০ অপরাহ্ণ

পটিয়ার শ্রীমাই ব্রিজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত এবং এ ঘটনায় আরো এক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাশেদুল আলম পাভেল।

 

নিহত নারীর নাম নুরনাহার (৫০)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা আব্দুল মালেকের স্ত্রী বলে জানা গেছে,এবং আহত আপর নারীর নাম রাশেদা বেগম (৬০)। তিনিও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক জানান, তিনি ওই পথ দিয়ে যাওয়ার সময় রেললাইনের পাশ থেকে কান্নার আওয়াজ শুনে রিকশা থামিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি একজনকে গুরুতর আহত অবস্থায় কাতরাতে দেখেন এবং অপরজনকে ট্রেনের নিচে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত নারীর মরদেহ ট্রেনের নিচে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকায় স্থানীয়রা মানবিক কারণে কাপড় দিয়ে মরদেহটি ঢেকে রাখেন।

 

জানা গেছে, নিহত নুরনাহার প্রায় এক মাস ধরে পটিয়া এলাকায় ক্ষেত-খামারের কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, কাজ শেষে ফেরার পথে তারা ২ জন এই দুর্ঘটনার শিকার হন।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট