চট্টগ্রাম শনিবার, ২৭ জুন, ২০২৬

সর্বশেষ:

অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

অনলাইন ডেস্ক

২৭ জুন, ২০২৬ | ১২:১৯ অপরাহ্ণ

বাংলাদেশে অবস্থানরত বিদেশি ভিসাপ্রত্যাশী ও যুক্তরাষ্ট্রগামীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

 

শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার বা সেসব সুবিধার ওপর অযৌক্তিকভাবে নির্ভরশীল হয়ে পড়লে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ ধরনের অনিয়মে জড়িত অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারীদের ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন বলে সতর্ক করেছে দূতাবাস।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের ব্যয়ভার নিজে বহন করার সক্ষমতা ও প্রস্তুতি রাখার পরামর্শও দেওয়া হয়েছে। দূতাবাস বলেছে, ভ্রমণকারীদের উচিত সফরকালে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।

 

পূর্বকোণ/পিবিরা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট