চট্টগ্রাম শনিবার, ২৭ জুন, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় দোকানের ক্যাশবাক্স থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা চুরি

আনোয়ারায় দোকানের ক্যাশবাক্স থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা চুরি

আনোয়ারা সংবাদদাতা 

২৭ জুন, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় একটি কাপড়ের দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকানের মালিক আবদুর রহিম (৫১) বাদী হয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকার জে আর রহমান মার্কেটের বিসমিল্লাহ ক্লথ স্টোরে এ ঘটনা ঘটে।

 

অভিযোগে তিনি জানান, শনিবার সকালে দোকানে এসে গ্রিলের ক্ষতিগ্রস্ত অবস্থা এবং দোকানের ভেতরে অস্বাভাবিকতা দেখতে পান। পরে দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাতের কোনো এক সময় অজ্ঞাত এক ব্যক্তি গোপনে দোকানে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট