চট্টগ্রাম শনিবার, ২৭ জুন, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা,আনোয়ারা

২৭ জুন, ২০২৬ | ৫:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন (৩৪) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রূদরা,ময়নার বাড়ীর আবদুস ছোবাহানের ছেলে।

গত ২২ জুন সকাল ১১টার সময় পাওয়া টাকা নিয়ে গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন, সোহেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত সোহেলের চাচা মো. বদিউল আলম (৪৩) গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন এবং তার বোন কহিনুর আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আহত সোহেলের মামাতো ভাই রাশেদ জানান,সোহেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান ‘সোহেলকে উপর্যপুরি ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা চেষ্টার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালসহ গণমাধ্যমে ব্যাপক প্রচার হয়। ঘটনার পর থেকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে’।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট