শেয়ার করুন
">রোহিঙ্গা ক্যাম্পে যুবককে অপহরণের পর গুলি করে হত্যা | দৈনিক পূর্বকোণ
চট্টগ্রাম | বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে অপহরণের পর গুলি করে হত্যা

শেয়ার:
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে অপহরণের পর গুলি করে হত্যা

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল (২৮) ৪ নম্বর ক্যাম্পের ২/সি-ব্লকের মো. রফিকের ছেলে।

নিহতের পরিবারের বরাতে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মাস্টার ফয়সালকে সন্ত্রাসীরা মুখ বেঁধে অপহরণ করে ক্যাম্প-১৮ এর দিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ক্যাম্প-৪ এর ডি/৮ নম্বর ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায় তারা।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে- তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/কায়সার/এএইচ

শেয়ার করুন
শেয়ার করুন:

মন্তব্য দিন