২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনে পাসপোর্টের মেয়াদ নিয়ে নতুন নিয়ম করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে ভিসা ইস্যুর আগে পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত হালনাগাদ করে ই-হজ সিস্টেমে দাখিল করতে হবে। তা না হলে হজযাত্রীর ভিসা দেওয়া হবে না। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময় ২৪ সেপ্টেম্বর তারিখ শেষ হচ্ছে। প্রাথমিক নিবন্ধনের […]