কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জয়নাল উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প এলাকার আইআরসি হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয়নাল উদ্দিন মৃত শাহ আলমের ছেলে। তার বাড়ি হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায়। বর্তমানে সে হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং এলাকায় বসবাস করে। বুধবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার। তিনি জানান, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের আইআরসি হাসপাতালের […]