নামাজ এমন একটি ইবাদত, যা পবিত্র অবস্থায় আদায় করতে হয়। এ কারণে নামাজে দাঁড়ানোর আগে শরীর ও পোশাকের পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে লেগে থাকা যেকোনো ধরনের অপবিত্রতা দূর করে শরিয়ত নির্ধারিত পদ্ধতিতে পবিত্র হতে হয়। এ কারণে প্রতিটি ফরজ নামাজের পূর্বে অজু করা ফরজ করা হয়েছে। অজুর মাধ্যমে শরীরের যে অংশগুলো সাধারণত ধুলাবালি ও ময়লার সংস্পর্শে বেশি আসে, সেসব অংশ পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়। অজুর তাৎপর্য অজু একজন মুমিনকে তার দুনিয়াবি ব্যস্ততা থেকে মুহূর্তের […]