শুক্রবার বিকেল সাড়ে তিনটা। বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে মায়ের আইফোনটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তেরো বছরের ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম। সপ্তম শ্রেণির এই ছেলেটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটবাড়ি এলাকা এমনভাবে চেনে যে তার মা, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগম নিশ্চিত ছিলেন-সন্তানের পথ হারানোর প্রশ্নই ওঠে না। অজানা আশঙ্কাকে সত্যি করে পরদিন দুপুরে ক্যাম্পাসের পাশের লালমাই-সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে মিলল তার নিথর দেহ, ছিল মাথায় আঘাতের চিহ্ন। পুলিশ পরে জানায়, একটি মোবাইল ফোনের জন্য প্রাণ হারাতে হয়েছে অপ্রতিমকে। […]