চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ঢাবির রাজু ভাষ্কর্যের সামনে হাতবোমা বিস্ফোরণ, আটক ২

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ৭:৪৪ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাষ্কর্যের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ সময় আটক করা হয় ৩ জনকে।

ওইদিন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে হাতবোমাগুলো ফাটানোর তথ্য দেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দেন বলে তথ্য দিয়েছিলেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট