চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইংগের পাড়ার আহমদ হোসেনের ছেলে আবু তাহের (৫৫) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুহুরি পাড়ার মৃত সাহাব উদ্দীনের ছেলে আব্দুস শুক্কুর (৪৫)। আব্দুস শুক্কুর অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকে বলেন, রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে […]