চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার বেতাগী ইউনিয়নের অন্তর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-বেতাগী ইউনিয়নের অন্তরপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে মো. আবু বক্কর (৪৩) ও একই ইউনিয়নের মির্জাখীল এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল (৩২)। যৌথবাহিনী সূত্রে জানা যায়, গতকাল রাতে আবু বক্কর ও রুবেল নিামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি খালি কার্টিজ, […]