চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়ায় প্রাইভেট পড়ে ফেরার পথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

১৮ মে, ২০২৬ | ৮:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে জান্নাতুল আরিফ আলিফা (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত জান্নাতুল আরিফ আলিফা ওই এলাকার আরিফুল ইসলামের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু আলিফা। পড়া শেষ করে বাড়ি ফেরার সময় সে বাড়ির পাশের একটি পুকুরে হাত পরিষ্কার করতে নামে। এসময় অসাবধানতাবশত সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন জানান, বিকেলে হাত ধুতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায় এবং উদ্ধার করার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে থানায় এখনো পর্যন্ত কেউ কোনো তথ্য দেয়নি।

 

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট