চট্টগ্রামের মিরসরাইয়ে প্যান্টের পকেটে ইয়াবা নিয়ে ঘোরাঘুরি করার সময় মো. শিপন চৌধুরী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (১৭ মে) বিকেলে জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শিপন চৌধুরী শরীয়তপুর জেলার নড়িয়া থানার ৯ নং ওয়ার্ডের করান হোগলা গ্রামের তারা মিয়া চৌধুরীর ছেলে।
আজ সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম।
তিনি বলেন, রবিবার বিকেলে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. শিপন চৌধুরী নামে এক মাদক কারবারির প্যান্টের পকেটে নীল রঙের পলিথিনের ভেতর থাকা ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হবে।
পূর্বকোণ/সিজান
















