চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

২২ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
গ্রেপ্তার রিয়াদ

২২ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

১৮ মে, ২০২৬ | ৯:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে এক শিক্ষার্থীকে (১৪) অপহরণের প্রায় ২২ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

 

উদ্ধার ছাত্রী কাউছার জান্নাত আখি ওই এলাকার মোশারফা বেগমের মেয়ে এবং মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

 

রবিবার (১৭ মে) রাত ১০টা থেকে ১১টার মধ্যে শাপলাপুরের এক গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। একইসোথে মামলার প্রধান আসামি মোহাম্মদ রিয়াদকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রিয়াদ মাতারবাড়ী সাতঘর পাড়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।

 

পুলিশ সূত্রে জানা যায়, ৬ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা মোশারফা বেগম বাদী হয়ে মহেশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছিলেন।

 

জানা গেছে, অপহরণের বিষয়টি মামলা হওয়ার পরও শুরুতে কিছুটা চাপা পড়ে ছিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে ভুক্তভোগী পরিবার অভিযোগ তুললে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলে পুলিশ সক্রিয় হয়।

 

পরে মহেশখালী থানা ও কালারমারছড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় পাহাড়ে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে অপহৃত উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে অপহরণ করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত রিয়াদের পরিবারের দাবি, মেয়েটি স্বেচ্ছায় পালিয়ে এসেছিল। গ্রেপ্তার রিয়াদকে আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান জানান, তথ্য প্রযুক্তি ও সোর্সের সঠিক ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে অপহৃত উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট