চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে মিছিল-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সিএমপি

চট্টগ্রামে মিছিল-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সিএমপি

অনলাইন ডেস্ক

১৮ মে, ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট এলাকা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

 

আজ সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টা  থেকে এই প্রত্যাহার আদেশ কার্যকর হয়েছে।

 

এর আগে সোমবার সকালে সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সম্প্রতি নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি ইস্যুকে কেন্দ্র করে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় । এই পরিস্থিতির প্রেক্ষিতেই জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ ওই এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বলে সিএমপির পক্ষ থেকে জানানো হয়।

 

তবে একই দিন সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়-জনস্বার্থে পূর্বের জারিকৃত গণবিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

 

এর ফলে আজ সোমবার সন্ধ্যা থেকে ওই এলাকায় সভা-সমাবেশ করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট