চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শৈশব বন্ধুর

পৃথক সড়ক দুর্ঘটনায় শৈশবের দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

চকরিয়া সংবাদদাতা

১৮ মে, ২০২৬ | ৮:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মেধাবী শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নিহতরা একে অপরের শৈশবের বন্ধু ছিলেন, যার ফলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

 

গত রবিবার (১৭ মে) রাতে চকরিয়ার কেবি জালালউদ্দিন সড়কের রামপুর মোড়ে একটি প্রাডো (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী শওকত হোসেন রিয়াজ নিহত হন । রিয়াজ চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে।

 

 

বন্ধুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই সোমবার (১৮ মে) সকালে চকরিয়া ও লোহাগাড়ার সীমান্ত এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মোস্তাকিম কামাল তামিম। তিনি ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালাকাকারা এলাকার বাসিন্দা ও চকরিয়া পৌরসভার অফিস সহকারী রাশেদ কামালের ছেলে।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ১০টার দিকে তামিম অটোরিকশায় করে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

 

হাইওয়ে ও থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সড়কের উন্নয়ন কাজের অব্যবস্থাপনা এবং পর্যাপ্ত সতর্কীকরণ চিহ্নের অভাবের কারণে এই এলাকায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি ক্রমশ বাড়ছে।

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট