তরুণ ভোটারদের ধানের শীষ প্রতীকে টানতে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক এনামের সমর্থনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহবায়ক কমিটির সদস্য ও পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন, সাবেক কমিটির আহবায়ক সদস্য আবু ছিদ্দিক মেম্বার, সেকান্দর হোসেন নয়ন, এম.আলা উদ্দিন, আব্দুল করিম, নাজিম উদ্দিন, মো. নাজিম […]