চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

দেশপ্রেম ও সততা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: চসিক মেয়র

দেশপ্রেম ও সততা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৬ | ৮:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আমাদের সন্তানদের মধ্যে এই মূল্যবোধ গড়ে তুলতে হবে। তারাই ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন, সবুজ, সুস্থ ও নিরাপদ চট্টগ্রাম নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।

সোমবার (১৮ মে) কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিশুদের মধ্যে এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন কীভাবে পরিবেশের ক্ষতি করে এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার শিক্ষা শিশুদের মাধ্যমেই সমাজে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

মেয়র শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তোমরা যেখানে যাবে, সেখানেই বাংলাদেশকে হৃদয়ে ধারণ করবে”। তিনি শিক্ষার্থীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতৃত্বের আদর্শ থেকে অনুপ্রেরণা নেওয়ার পরামর্শ দেন, যিনি সততা ও দেশপ্রেমের মাধ্যমে একটি দুর্বল অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, অধ্যক্ষ আবু তালেব চৌধুরী বেলালসহ কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট