কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) মৃত্যুর ঘটনা তদন্তের অংশ হিসেবে তিনজনকে আটক করেছেন পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ ও মুঠোফোনের তথ্য, বিভিন্ন আলামত যাচাইসহ জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটকৃতরা হলেন, তুহিন ,আনাস ও নতুন করে ফাহিম আহমেদ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা […]