চট্টগ্রামে শেখ হাসিনা ঐক্য পরিষদ বাংলাদেশের সভাপতি মো. শহীদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার ( ১৭ অক্টোবর) রাত ৮টার সময় হালিশহর থানার পিসি রোডের তায়েফ রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শহীদুল ইসলাম ফেনী সদর এলাকার ১৩ নং ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগরের কামাল পাশার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে হালিশহর থানায় ২টি মামলা রয়েছে । এছাড়া তার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও কার্যক্রমে সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে।
পূর্বকোণ/আরআর


















