চর্বিযুক্ত মাছ খেলে হৃদ্যন্ত্র ভালো থাকে এই কথা কমবেশি অনেকেই জানেন। কিন্তু এই মাছ যে কিডনির সুস্থতা বজায় রাখতেও সমান কার্যকরী, সে তথ্য হয়তো অনেকেরই অজানা। পুষ্টিবিদদের মতে, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্যামন, ম্যাকারেল, ট্রাউট ও টুনার মতো মাছ নিয়মিত খাওয়ার অভ্যাস কিডনির কার্যক্ষমতা বজায় রাখতে, প্রদাহ কমাতে এবং ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি)-এর ঝুঁকি হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশ্বজুড়ে ক্রনিক কিডনি ডিজিজ এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। গবেষণা বলছে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন এই রোগে আক্রান্ত। […]