ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই আইনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সুযোগও বাড়ানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেছেন। এই নতুন আইনের মাধ্যমে রাশিয়ার ওপর আইনগত নিষেধাজ্ঞা, শুল্ক ও বিভিন্ন নিষেধাজ্ঞা […]