রাউজানে ভিমরুলের কামড়ে নাজিম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহাবুল আলম নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ছিটিয়াপাড়া এলাকার নোয়াপাড়া সেকশন-২ সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে চা-নাস্তা শেষ করে নাজিম উদ্দীন ও মাহাবুল আলম নোয়াপাড়া সেকশন-২ সড়কে হাঁটছিলেন। এ সময় হঠাৎ করে শত শত ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, ভীমরুলের আকস্মিক আক্রমণে পথচারীরা আত্মরক্ষার্থে দিগবিদিক […]