চট্টগ্রাম শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

যে দেশেই থাকুন, আইন মানতেই হবে

সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে দেশেই থাকুন, আইন মানতেই হবে

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৬ | ৮:৫৫ অপরাহ্ণ

সৌদি আরবে মক্কার একটি মসজিদে ‘অনৈতিক’ কাজের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে সকল প্রবাসীর জন্য এক বড় সতর্কবার্তা হিসেবে দেখছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশিকে সংশ্লিষ্ট দেশের আইন ও অনুশাসন কঠোরভাবে মেনে চলতে হবে।
 
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান।
 
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশের পর জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি জানতে পারে। ঘটনার বিস্তারিত তথ্য জানতে এবং আনুষ্ঠানিক ব্যাখ্যার জন্য ইতোমধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ের মাধ্যমে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে সৌদি সরকারের কাছ থেকে চিঠির আনুষ্ঠানিক জবাব আসার পরই মরদেহ দেশে ফিরিয়ে আনা বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।
 
উল্লেখ্য, গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ও মধ্যপ্রাচ্যের গণমাধ্যম ‘গালফ নিউজ’-এর প্রতিবেদনে জানানো হয়, মক্কার একটি মসজিদে অশালীন কাজে লিপ্ত থাকার অভিযোগে নজরুল ইসলাম ও সুইটি আখতারকে গ্রেপ্তার করা হয়েছিল। সৌদি আইন অনুযায়ী অপরাধটি গুরুতর হওয়ায় দেশটির আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং তা কার্যকর করা হয়।
 
পূর্বকোণ/রানা/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট