প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে কয়েকটি শর্ত দিয়েছে বাংলাদেশ। এরমধ্যে অন্যতম হলো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা। এ শর্ত নিয়ে গতকাল শনিবার (২২ আগস্ট) এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তবে তিনি এ নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি। এর বদলে বলেছেন, ‘যেকোনো সম্পর্ক টিকে থাকার শর্তই হলো উভয়ের জন্য লাভজনক পারস্পরিক স্বার্থ।’ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় ১২টার দিকে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এ শর্ত […]