চীনের দক্ষিণাঞ্চলের একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আগুন লাগার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে। রবিবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে গুয়াংডং প্রদেশের ফোশান শহরে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করে। এখনো উদ্ধার অভিযান চলছে বলে […]