চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশেই মর্গ। সেখানে একটি স্ট্রেচারের ওপর শুয়ে আছেন নাফিসা নাওয়াল। চোখ দুটি পলকহীন। একসময় যে চোখে ছিল স্বপ্ন, সেই চোখ নিস্তব্ধ। ঠাণ্ডা হয়ে আসা শরীরটা পড়ে আছে নিরব-নিথর। সাদা ইউনিফর্ম রক্তে ভেজা। ‘আপনার মেয়ে এখানেই।’ কথাটা শুনে হন্তদন্ত হয়ে মর্গের দরজার সামনে এসে দাঁড়ান মামুন মিয়া। একটু উঁকি দেন ভেতরে। তারপরই চোখ আটকে যায় মেয়ের নিথর শরীরে। যে মেয়েকে সকালে ঘরে রেখে অফিসের পথে বেরিয়েছিলেন, সেই চিরচঞ্চল মেয়েটাই কিনা চিরদিনের জন্য শুয়ে আছে! পঞ্চাশ […]